ads

সোমবার , ২৬ জুলাই ২০২১ | ২৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নতুন করে আরও ১১৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ২৬, ২০২১ ১:০৯ অপরাহ্ণ

শেরপুরে নতুন করে আরও ১১৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৩ হাজার ১০৭ জন। আর মোট মৃত্যু হয়েছে ৬১ জনের। ২৬ জুলাই সোমবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে ওইসব তথ্য পাওয়া গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় (রবিবার পর্যন্ত) জেলায় মোট ৩৩৩টি নমুনা পরীক্ষায় ১১৬ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৫৬ জনই সদর উপজেলার বাসিন্দা। এছাড়া নালিতাবাড়ীতে ১৬ জন, নকলা উপজেলায় ১৮, ঝিনাইগাতীতে ১৫ জন ও শ্রীবরদীতে ১১ জন রয়েছেন। শনাক্তের হার ৩৪.৮৩ ভাগ। জেলায় মোট আক্রান্ত ৩ হাজার ১০৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৭ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ৮৬৯ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৪৭ জন, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৫৬ জন। বাকীরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

Shamol Bangla Ads

এদিকে জেলায় মোট আক্রান্তদের মধ্যে শেরপুর সদর উপজেলাতেই করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৬৫ জনের। এছাড়া নালিতাবাড়ীতে ৩৪৪ জন, নকলায় ৩১৭ জন, শ্রীবরদী উপজেলায় ২৮০ জন ও ঝিনাইগাতীতে ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, জেলায় আশঙ্কাজনক হারে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মেনে চলাই এর সবচেয়ে বড় কারণ। করোনার নিয়ন্ত্রণ ও বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা পালন করতে হবে। অন্যথায় সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তবে করোনা পরিস্থিতি মোকাবিলায় শেরপুর স্বাস্থ্য বিভাগ নিয়মিত কাজ করছে।
উল্লেখ্য, গত বছরের ৫ এপ্রিল জেলায় প্রথম দুই নারীর করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads