ads

শনিবার , ২৪ জুলাই ২০২১ | ২৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ২৪, ২০২১ ৪:০৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে এমএ বারী লিজেন্ডস কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত ওই ফাইনাল খেলায় লিজেন্ডস অব গজনী অবকাশ ৩২ রানের ব্যবধানে লিজেন্ডস অব সোমেশ্বরীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

Shamol Bangla Ads

খেলায় টসে জিতে লিজেন্ডস অব গজনী অবকাশ নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। জবাবে লিজেন্ডস অব সোমেশ্বরী ১৮ ওভার খেলে ১০০ রানে সবক’টি উইকেট হারায়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা বোলার হয়েছে মো. সোহেল খান, সেরা ব্যাটসম্যান রাকিবুল হাসান শিমুল, সেরা ফিল্ডার মো. মোশারফ হোসেন এবং ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন ওবায়দুর রহমান রাব্বানী ও নিরমল নকরেট।
খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন পাঠান। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আসাদুজ্জামান জনি, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এবিএম তামজীদ, নাঈম রাহাত পাপ্পু প্রমুখ।

Need Ads