ads

রবিবার , ১৮ জুলাই ২০২১ | ২৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ১৮, ২০২১ ১১:১৪ পূর্বাহ্ণ

শেরপুরে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৪০ লিটার চোলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর)। ১৬ জুলাই রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে ওই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছেন সদর উপজেলার রঘুনাথবাজার এলাকার মৃত রঞ্জিত পালের ছেলে মিঠুন পাল (৩৩), শিববাড়ীর মৃত বিরেন্দ্র চন্দ্র দের ছেলে তাপস দে ডালিম (৫৫), উত্তর নবীনগরের মো. শাহাদ আলী শেখের ছেলে মো. রফিক (৪২) ও পুরাতন গরুহাটির মৃত ডা. আসকার আলীর ছেলে কায়সার আমিন (৬৫)।

Shamol Bangla Ads

র‌্যাব-১৪’র পাঠানো এক প্রেস রিলিজে জানা যায়, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ১৬ জুলাই শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শেরপুর সদর উপজেলার গৃর্দ্দানারায়ণপুরে অভিযান চালায়। ওইসময় দেশীয় তৈরি সাড়ে ৩০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী মিঠুন পাল ও তাপস দে’কে গ্রেফতার করা হয়।
অপরদিকে র‌্যাবের একই আভিযানিক দলটি শুক্রবার রাত সোয়া ৯টার দিকে শেরপুর সদর উপজেলার পূর্বশেরী এলাকায় শেরপুর উপজেলা পরিষদ গেইটের সামনে থেকে মাদক ব্যবসায়ী মো. রফিক ও কায়সার আমিনকে গ্রেফতার করে। ওইসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ১০ লিটার চোলাই মদ, একটি মোটরসাইকেল ও দু’টি মোবাইল সেট সিমসহ উদ্ধার করা হয়। গ্রেফতার ৪ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Need Ads