ads

রবিবার , ১৮ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যাত্রা শুরু করলো ‘নবাব চাইনিজ এ্যান্ড রুফটপ রেস্টুরেন্ট’

খবর টি পড়েছেন : ২৭৩
শেরপুরে যাত্রা শুরু করলো ‘নবাব চাইনিজ এ্যান্ড রুফটপ রেস্টুরেন্ট’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে ‘নবাব চাইনিজ এন্ড রুফটপ রেস্টুরেন্ট’ এর উদ্বোধন করা হয়েছে। ১৭ জুলাই শনিবার রাতে শহরের নিউমার্কেটের নতুন ভবনের দুতলার ছাদে ওই রেস্টুরেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় তিনি আধুনিক এ রেস্টুরেন্ট প্রতিষ্ঠায় ৩ বন্ধু-তরুণ উদ্যোক্তা এগিয়ে আসায় তাদের অভিনন্দন জানিয়ে ব্যবসায় তাদের সাফল্য কামনা করেন। সেইসাথে তিনি পরিবার-পরিজন নিয়ে রেস্টুরেন্ট যাতায়াতের পরিবেশ সৃষ্টির পাশাপাশি খাবারের মানের দিকটির প্রতি বিশেষ খেয়াল রাখার উপর গুরুত্বারোপ করেন।

Shamol Bangla Ads

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।
উদ্যোক্তা পরিবারের সদস্য, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা জ্ঞাপন করেন উদ্যোক্তা সোবহান উদ্দিন জিহান, সাকিব-উল-ইসলাম ও মোমিনুল ইসলাম। সংস্কৃতি কর্মী মমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল প্রমুখ।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস পরবর্তী সংবাদ নকলায় নিরাপদ শিম উৎপাদন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads