ads

রবিবার , ১৮ জুলাই ২০২১ | ২৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মানব পাচারকারী দলের নারী সদস্য আটক, কিশোরী উদ্ধার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ১৮, ২০২১ ৫:৪০ অপরাহ্ণ

শেরপুরে জরিনা বেগম (৪৫) নামে মানবপাচারকারী চক্রের এক নারী সদস্যকে আটক করেছে পুলিশ। ১৮ জুলাই রবিবার দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া মাঝপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। একইসময় মালা আক্তার (১৩) নামে এক কিশোরীকে উদ্ধার করা হয়। কিশোরী মালা চরমোচারিয়া মাঝপাড়া এলাকার হাসেম আলীর মেয়ে। আর আটককৃত জরিনা একই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত এক মাসে আগে কিশোরী মালা বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর ওই কিশোরী বাবা হাসেম আলী সদর থানায় জিডি করলেও মেয়ের কোন সন্ধান পাননি। পরে রবিবার সকালে জরিনা সদর উপজেলার কামারেরচর এলাকায় তার বাবার বাড়ি থেকে ওই কিশোরীকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয় চরমোচারিয়া মাঝপাড়া এলাকায় সে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা জরিনাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জরিনাকে আটক করে থানায় নিয়ে যায়।

Shamol Bangla Ads

এদিকে অপহৃত কিশোরী মালা জানায়, জরিনা একমাস আগে তাকে বাড়ি থেকে ফুসলিয়ে অপহরণ করে তার বাবার বাড়ি নিয়ে যায়। সেখানে তাকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হতো এবং ভাতের সাথে ঔষধ খাইয়ে অচেতন করে রাখা হতো। তবে জরিনার দাবি, মালা নিজ ইচ্ছায় তার কাছে গিয়েছিল।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মেদ জানান, ওই কিশোরী উদ্ধারের ঘটনায় অভিযোগের ভিত্তিতে মানব পাচার আইনে নিয়মিত মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। আটক নারী ও ভিকটিমকে জিজ্ঞাসাবাদ চলছে।

Need Ads