ads

শনিবার , ১৭ জুলাই ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুলাই ১৭, ২০২১ ৭:০৭ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুবাইতা (৯) নামে এক শিশু নিহত ও আরও ৩ জন আহত হয়েছেন। ১৭ জুলাই শনিবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের চরহাবর এলাকায় শেরপুর-ঝগড়ারচর সড়কে ওই দুর্ঘটনা ঘটে। আহতরা হচ্ছে নিহত শিশুর পিতা জামালপুরের ইসলামপুর উপজেলার লাউদত্ত খানবাড়ির শহিদুর রহমান (৩৮), তাঁর স্ত্রী সুলতানা বেগম (৩২) ও ছেলে সিয়াম (৪)। তাদের মধ্যে সুলতানা বেগমকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যরা জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Shamol Bangla Ads

জানা যায়, শহিদুর রহমান কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে স্ত্রী ও ২ শিশু সন্তানকে নিয়ে ইসলামপুর উপজেলার লাউদত্ত খানবাড়ি গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। শনিবার দুপুর ২টার দিকে শেরপুর-ঝগড়ারচর সড়কের চরহাবর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ধানবোঝাই ট্রলির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ওইসময় ট্রলির ধানের বস্তা মোটরসাইকেলের আরোহীদের ওপর পড়লে ধানের বস্তার চাপায় ঘটনাস্থলেই শিশু সুবাইতা মারা যায় এবং শহিদুর, তার স্ত্রী সুলতানা ও ছেলে সিয়াম আহত হয়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক ট্রলিটি আটক করেছে। তবে এর চালক পলাতক রয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads