ads

শনিবার , ১৭ জুলাই ২০২১ | ৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে এমপি একেএম ফজলুল হকের সহায়তায় মাস্ক বিতরণ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুলাই ১৭, ২০২১ ১:৩৮ অপরাহ্ণ

করোনা প্রতিরোধে শেরপুরের শ্রীবরদীতে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চান এর সহায়তায় মাস্ক বিতরণ করা হয়েছে। ১৬ জুলাই শুক্রবার দুপুরে এমপি একেএম ফজলুল হক চান এর পক্ষ থেকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজার জামে মসজিদে ওইসব মাস্ক বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান আরজু।  ওইসময় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলমাছ আলীসহ ইউনিয়ন আওয়ামী যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ্ব উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

ওইসময় আসন্ন ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান আরজু বলেন, মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চান উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্যে পৃথক পৃথকভাবে মাস্ক বিতরণ কর্মসূচী গ্রহণ করেছেন। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে আমরা নেতাকর্মীরা এসব মাস্ক বিতরণ করছি। পাশপাশি করোনার হাত থেকে রক্ষা পেতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্যে বিভিন্ন পরামর্শ দিচ্ছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads