ads

শনিবার , ১৭ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শতাধিক পরিবার পেল ‘ভয়েজ অফ ঝিনাইগাতী’র খাদ্য সহায়তা

খবর টি পড়েছেন : ১৮৩
শতাধিক পরিবার পেল ‘ভয়েজ অফ ঝিনাইগাতী’র খাদ্য সহায়তা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দুস্থ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েজ অফ ঝিনাইগাতী’। ১৭ জুলাই শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে ওই কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও ফারুক আল মাসুদ। ওইসময় প্রতিটি পরিবারকে প্রতি ব্যাগে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবণ, সেমাই, চিনি ও মুড়ি দেওয়া হয়। একই সময়ে করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্কও বিতরণ করা হয়। এতে আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক ড. জাফর ইকবাল আর্থিক সহায়তা করেন।

Shamol Bangla Ads

ভয়েস অফ ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা জাহিদুল হক মনিরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ, বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, আয়োজক সংগঠনের প্রশাসনিক এডমিন মোশাররফ হোসাইন প্রমুখ।

ভয়েস অফ ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, ‘আমাদের এ সংগঠনটি বাল্যবিবাহ এবং সমাজের গরীব, অসহায়, দুস্থ পরিবার ও শিক্ষার্থীদের সহযোগিতা করে। প্রতি ঈদের আগে চেষ্টা করি দরিদ্র অসহায় মানুষদের মুখে হাসি ফুটাতে। করোনার বিপর্যস্ত সময়ে কর্মহীন ও দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য।’

Shamol Bangla Ads

ইউএনও ফারুক আল মাসুদ বলেন, ‘করোনার এই সংকটময় মহুর্তে ভয়েস অব ঝিনাইগাতী’র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আরও সুদূরপ্রসারী হোক। তিনি সরকারের পাশাাপশি সমাজের বিত্তবান মানুষদের মানবিক সহায়তা বিতরণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে লটকনের বানিজ্যিক চাষ ॥ কৃষকের মুখে হাসি পরবর্তী সংবাদ শ্রীবরদীতে হতদরিদ্রদের মাঝে শাড়ী-লুঙ্গী বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads