ads

শনিবার , ১৭ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রেকর্ড সপ্তম ব্যালন ডি’অরের দ্বারপ্রান্তে মেসি

খবর টি পড়েছেন : ৪৫১
রেকর্ড সপ্তম ব্যালন ডি’অরের দ্বারপ্রান্তে মেসি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আর্জেন্টিনাকে ২৮ বছর পর প্রধান কোনো টুর্নামেন্টে শিরোপা এনে দিয়ে সপ্তম ব্যালন ডি’অরের স্বপ্নও জাগিয়ে তুললেন মেসি। চলতি বছর বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে ৩৮ ম্যাচ খেলে ৩৩ গোল করেছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। সঙ্গে ১৪ অ্যাসিস্ট। তার মধ্যে ২৬ বার ম্যাচে সেরা। গত মৌসুমের লা লিগায় সবচেয়ে বেশি গোল ও অ্যাসিস্ট। কাতালান জায়ান্টদের হয়ে জিতেছেন কোপা দেল রে।

Shamol Bangla Ads

আর আর্জেন্টিনার হয়ে জিতলেন কোপা আমেরিকা। আসরের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা তিনি। ৪ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৫ গোলে। টুর্নামেন্টে আর্জেন্টিনার ১২ গোলের মধ্যে ৯ গোলে অবদান তার। গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত ৬ ম্যাচের প্রত্যেকটি পুরো ম্যাচে দেখা গেছে তাকে। মাঠে ছিলেন ৬৩০ মিনিট। টুর্নামেন্টে জিতেছেন গোল্ডেন বল এবং গোল্ডেন বুটের পুরস্কার। কোপা আমেরিকা ছাড়াও বার্সার হয়ে কোপা ডেল রে শিরোপা জিতেছেন মেসি।

ব্যালন ডি’অরের জন্য মেসির প্রতিদ্বন্দ্বী যারা :

Shamol Bangla Ads

মেসি এককভাবেই ফেবারিট নয় এবারের ব্যালন ডি’অর জয়ের জন্য। যদিও বড় বড় খেলোয়াড়দের অনেকেই তার এবারের প্রতিদ্বন্দ্বী নয়। কিলিয়ান এমবাপে এবং নেইমার এবারের লিগ ওয়ান কিংবা চ্যাম্পিয়ন্স লিগের কিছুই জিততে পারেননি। একইভাবে ক্রিশ্চিয়ানো রোনালদোও কিছুই জয় করেননি এবার।

বায়ার্ন মিউনিখের হয়ে এবার গোলের রেকর্ড গড়েছেন জার্মান বুন্দেসলিগায়। যদিও চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ইউরোয় হতাশ করেছেন সবাইকে।

এর বাইরে ব্যালন ডি’অরের দাবিদার হচ্ছেন ইতালির দুই ডিফেন্ডার জিওর্জিও কিয়েল্লিনি এবং লিওনার্দো বোনুচ্চি। তাদের সঙ্গে ফ্রান্সের মিডফিল্ডার এনগোলা কন্তে এবং ম্যাসন মাউন্ট রয়েছেন অন্যতম দাবিদার। চেলসির হয়ে দু’জনই জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বের ইউনিক ৮ ক্রিকেটারের তালিকায় সাকিব পরবর্তী সংবাদ একনজরে আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াড