ads

রবিবার , ১৮ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একনজরে আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াড

খবর টি পড়েছেন : ২৫৯
একনজরে আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাপানের রাজধানী টোকিওতে বসছে অলিম্পিকের এবারের আসর। এই প্রতিযোগিতার ফুটবল ইভেন্টে খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানিসহ পরাশক্তিরা। এবারের অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

Shamol Bangla Ads

চলতি মাসের ২২ তারিখে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচটি। এদিন মাঠে নামবে ব্রাজিলও। জার্মানি রয়েছে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে। ২০১৬ রিও অলিম্পিকের ২ ফাইনালিস্ট ব্রাজিল ও জার্মানি।

২০০৮ সালের অলিম্পিকে সোনা জিতেছিল আর্জেন্টিনা। সেবার লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, ডি মারিয়ারা খেলেছিলেন। এবার অবশ্য এমন কোনও তারকা নেই আজেন্টিনা দলে।

Shamol Bangla Ads

জানা গেছে, ৪টি গ্রুপে ভাগ হয়ে মোট ১৬টি দল অংশ নিচ্ছে এবারের আসরে। উল্লেখ্য, অলিম্পিকে মূলত অনূর্ধ্ব-২৪ দলের খেলা হয়। তবে প্রতিটি দলে সর্বোচ্চ ৩ জন ২৪ বছরের বেশি বয়সের খেলোয়াড় খেলতে পারেন।

একনজরে আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক: জেরেমিয়াস লেদেসমা, লাউতারো মোরালেস, জ্যাকুইন বিয়াজকুয়েজ।

ডিফেন্ডার: হের্নান ডি লে ফুয়েন্তে, মার্সেলো হেরেরা, নেহুয়েন পেরেজ, লিওনেল মোসেভিচ, ফাকুন্দো মেদিনা, ফ্রানসিস্কো ওরতেগা, ক্লদিও ব্রাভো।

মিডফিল্ডার: ফুস্তো ভেরা, সান্তিয়াগো কলম্বাত্তো, টমাস বেলমন্তে, মার্টিন পায়েরো, থিয়াগো আলমাদা, এজেকুয়েল বার্কো।

ফরোয়ার্ড: কার্লোস ভেলেনজুয়েলা, পেদ্রো ডি লা ভেগা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অগাস্টিন উর্জি, এডোফো গাইচ, এজেকুয়েল পোনসে।

অলিম্পিকে আর্জেন্টিনার ম্যাচের সময়সূচি :

আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া [২২ জুলাই, বৃহস্পতিবার (বিকাল ৪.৩০ মিনিটে)]

আর্জেন্টিনা-মিশর [২৫ জুলাই, রবিবার, (দুপুর ১.৩০ মিনিটে)]

আর্জেন্টিনা-স্পেন [২৮ জুলাই, বুধবার (বিকাল ৫ টা)]

Need Ads
পূর্ববর্তী সংবাদ রেকর্ড সপ্তম ব্যালন ডি’অরের দ্বারপ্রান্তে মেসি পরবর্তী সংবাদ সাকিব ঝলকে জিম্বাবুয়েতে এক যুগ পর সিরিজ জিতলো…