ads

শনিবার , ১৭ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বের ইউনিক ৮ ক্রিকেটারের তালিকায় সাকিব

খবর টি পড়েছেন : ২১৫
বিশ্বের ইউনিক ৮ ক্রিকেটারের তালিকায় সাকিব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ১৫৫ রানে হারিয়েছে সফরকারী বাংলাদেশ। ম্যাচে সাকিব একাই নিয়েছেন ৫ উইকেট। স্বাগতিকদের বিপক্ষে ৫ উইকেট নিয়ে নতুন এক তালিকায় যুক্ত হয়েছেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রান-উইকেটের কম্বিনেশনে ওই তালিকা করা হয়।

Shamol Bangla Ads

দেড়শ বছরের ক্রিকেটের ইতিহাসে আন্তর্জাতিক ক্রিকেটার ৫২৬৯ জন। তাদের মধ্যে ৮ জন ক্রিকেটার আছেন যারা একেবারেই ইউনিক। তারা হলেন শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস, কপিল দেব, শন পোলক, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরন। এরা প্রত্যেকে রান-উইকেটের কম্বিনেশনে বিশ্বের যেকোনো ক্রিকেটারের চেয়ে এগিয়ে।

বিশ্বের ইউনিক ৮ ক্রিকেটারের তালিকা

Shamol Bangla Ads

# শচীন টেন্ডুলকার (ভারত) : ৩৪৩৫৭ রান ও ২০১ উইকেট

# জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) : ২৫৫৩৪ রান ও ৫৭৭ উইকেট

# সাকিব আল হাসান (বাংলাদেশ) : ১১৯৭৪ রান ও ৫৮১ উইকেট

# কপিল দেব (ভারত) : ৯০৩১ রান ও ৬৮৭ উইকেট

# শন পোলক (দক্ষিণ আফ্রিকা) : ৭৩৮৬ রান ও ৮২৯ উইকেট

# ওয়াসিম আকরাম (পাকিস্তান) : ৬৬১৫ রান ও ৯১৬ উইকেট

# শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) : ৪১৭২ রান ও ১০০১ উইকেট

# মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা) : ১৯৩৬ রান ও ১৩৪৭ উইকেট

শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেট নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের উইকেটসংখ্যা বাড়িয়ে ৫৮১’তে পরিণত করেছেন সাকিব। যার ফলে উইকেটসংখ্যায় ছাড়িয়ে গেছেন জ্যাক ক্যালিসকে (৫৭৭) এবং জায়গা পেয়ে গেছেন ইউনিক ক্রিকেটারের তালিকায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন হেয়ারকাটে ভাইরাল নেইমার পরবর্তী সংবাদ রেকর্ড সপ্তম ব্যালন ডি’অরের দ্বারপ্রান্তে মেসি