ads

শনিবার , ১৭ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন হেয়ারকাটে ভাইরাল নেইমার

খবর টি পড়েছেন : ৩৩২
নতুন হেয়ারকাটে ভাইরাল নেইমার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চুলের নতুন সব স্টাইলের জন্য বরাবরই খবরের শিরোনামে আসেন নেইমার। গত বিশ্বকাপে নুডুলস হেয়ারকাটিং নিয়ে হাজির হয়েছিলেন। তার সেই চুলের ছাঁট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে। আর এবারো তেমনই এক চুলের ছাঁট দিয়ে আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আর ট্রলের শিকার এই ব্রাজিলিয়ান।

Shamol Bangla Ads

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সোনালী বিনুনির চুলের ছাঁটে ধরা দিলেন নেইমার। যা দেখে ভক্তরা চমকে যেতেই পারেন।

যদিও এখন পর্যন্ত নেইমারের নতুন চুলের এই ছাটের কোন কারণ জানা যায়নি। অবশ্য সবকিছুরই যে কারণ থাকতে হবে সেই ব্যাপারটাও মানেন না নেইমার। তবে তার এই নতুন স্টাইল নজরে পড়েছে অনেকেরই। অবাকও হয়েছেন কেউ কেউ। নেইমারের এই নতুন লুক সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। ভক্তরা তার নতুন এই স্টাইলের ছবি সোশ্যাল মিডিয়াতে আগুনের মতো ছড়িয়ে দিচ্ছেন।

Shamol Bangla Ads

নেইমার জানেন তার নতুন এই স্টাইল শীঘ্রই বিশ্বে ছড়িয়ে যাবে। তবে এই লুক নিয়ে সমর্থকেরা মজা করতে ছাড়েননি। তারা ইতিমধ্যেই নানা রকমের মিম তৈরি করে ফেলেছেন।

এমনিতে সদা হাস্যোজ্জ্বল নেইমার। আমুদে জীবনযাপন তার বেশ পছন্দ। সদ্য শেষ হওয়া কোপা আমেরিকায় চিরপ্রতিদন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে ব্রাজিল। ম্যাচ শেষে তার কান্না সকল ব্রাজিলিয়ানদেরও কাঁদিয়ে ছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুশফিকের বাবা-মা করোনা আক্রান্ত পরবর্তী সংবাদ বিশ্বের ইউনিক ৮ ক্রিকেটারের তালিকায় সাকিব