ads

বৃহস্পতিবার , ১৫ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেষ ওভারে নাটকীয় জয় অস্ট্রেলিয়ার

খবর টি পড়েছেন : ২১৭
শেষ ওভারে নাটকীয় জয় অস্ট্রেলিয়ার
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

টি-টোয়েন্টি সিরিজের ৪র্থ ম্যাচে বৃহস্পতিবার শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১১ রান। হাতে ছিল ৪ উইকেট। স্ট্রাইকে ছিলেন আবার আন্দ্রে রাসেল। তাই জয়টা সময়ের ব্যাপারই মনে হয়েছিল উইন্ডিজের। কিন্তু মিশেল স্টার্কের করা শেষ ওভারে পরপর ৫ বলে কোন রান নিতে পারেননি রাসেল। যদিও শেষ বলে এ তারকা হাঁকান ছক্কা। ততক্ষণে অবশ্য নাটকীয় এক জয়ই পেয়ে গেছে অস্ট্রেলিয়া।

Shamol Bangla Ads

শেষ ওভারটিতে প্রত্যেকটি ডেলিভারি ঘণ্টায় ১৪০ কিমির বেশি গতিবেগে করেছেন স্টার্ক। যার মধ্যে প্রথম পাঁচটিতে কোনো রানই নিতে পারেননি রাসেল। চাইলে সিঙ্গেল নিতে পারতেন। কিন্তু স্ট্রাইক হাতছাড়া করতে চাননি বিধায় ডট খেলেন টানা ৫টি। অথচ তার আগের ওভারেই ৪ ছক্কার মারে ২৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। পৌঁছে গিয়েছিল জয়ের দ্বারপ্রান্তে। শেষ পর্যন্ত পারলেন না রাসেল।
জানা গেছে, ৫ ম্যাচ সিরিজের প্রথম ৩টি জিতে আগেই শিরোপা নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক ক্যারিবীয়রা। বৃহস্পতিবার ভোরে হওয়া ম্যাচটিতে আগে ব্যাট করে ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। জবাবে জয়ের আশা জাগিয়েও ১৮৫ রানে থেমেছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহ এনে দেয়ার পুরো কৃতিত্ব অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও তিন নম্বরে নামা পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শের। এ দুজন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৫৮ বলে যোগ করেছেন ১১৪ রান। ইনিংসের ১২তম ওভারে ফিঞ্চ যখন আউট হন দলের সংগ্রহ ২ উইকেটে ১২৬ রান।

Shamol Bangla Ads

দলকে ভালো অবস্থায় পৌঁছে দিয়ে ৫ চার ও ৩ ছয়ের মারে ৩৭ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক ফিঞ্চ। এরপর টেনে নেন মার্শ। তার ব্যাট থেকে আসে ক্যারিয়ার সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস। মাত্র ৪৪ বলের ইনিংসে ৪ চারের সঙ্গে ৬ চার হাঁকান তিনি।

মিডল অর্ডারের ব্যর্থতার দিনে শেষ দিকে ড্যান ক্রিশ্চিয়ানের ১৪ বলে ২২ রানের সুবাদে ৬ উইকেটে ১৮৯ রান করে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩ উইকেট নেন হেইডেন ওয়ালশ জুনিয়র।

রান তাড়া করতে উদ্বোধনী জুটিতে মাত্র ৪.৫ ওভারে ৬২ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৪ বলে ৪ চার ও ২ ছয়ের ৩১ রান করে ফেরেন এভিন লুইস। অপরপ্রান্তে তাণ্ডব চালিয়ে যান আরেক ওপেনার লেন্ডল সিমন। কিন্তু হতাশ করেন ক্রিস গেইল (১), আন্দ্রে ফ্লেচার (৬), নিকোলাস পুরানরা (১৬)।

প্রায় একার লড়াইয়ে দলকে জয়ের কক্ষে রাখেন সিমনস। ইনিংসের ১৬তম ওভারে ৪৮ বলে ১০ চার ও ২ ছয়ের মারে ৭২ রান করে আউট হন তিনি। তখনও জয়ের জন্য ২৭ বলে ৫৮ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। যা একপর্যায়ে ১২ বলে ২৬ রানে পরিণত হয়।

রিলে মেরেডিথের করা ১৯তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান রাসেল। এরপর সিঙ্গেল নিয়ে দেন অ্যালেনকে। পরপর ৩ বলে ৩টি বিশাল ছক্কা হাঁকিয়ে সমীকরণ নিজেদের পক্ষে আনেন অ্যালেন। কিন্তু শেষ বলে কট বিহাইন্ড হওয়ায় সমাপ্তি ঘটে তার ১৪ বলে ২৯ রানের ক্যামিও ইনিংসের।

শেষ ওভারে বাকি থাকা ১১ রান আর করা সম্ভব হয়নি রাসেলের পক্ষে। দুর্দান্ত বোলিংয়ে পাঁচটি ডট দিয়ে নিজ দলকে ৪ রানের জয় এনে দিয়েছেন স্টার্ক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইতিহাস গড়ে উইম্বলডন জিতলো জোকোভিচ পরবর্তী সংবাদ বার্সেলোনায় থাকতে রাজি মেসি