ads

বৃহস্পতিবার , ১৫ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বার্সেলোনায় থাকতে রাজি মেসি

খবর টি পড়েছেন : ১৯২
বার্সেলোনায় থাকতে রাজি মেসি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগে যা বেতন পেতেন, তার অর্ধেক পরিমান বেতনেই ২০২৬ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় থাকতে রাজি হয়েছেন লিওনেল মেসি। তবে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি, কারণ এটি নির্ভর করছে বার্সেলোনা থেকে খেলোয়াড়দের চলে যাওয়ার ওপর – সেটি ঘটলেই ক্লাবটি আর্জেন্টিনা তারকার বেতন দিতে পারবে।

Shamol Bangla Ads

মেসির বয়স এখন ৩৪, এবং গত ৩০শে জুন তার সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হওয়ার পর তিনি বর্তমানে চুক্তি বিহীন বা ফ্রি এজেন্ট হয়ে রয়েছেন। আগের চুক্তিতে তিনি প্রতি মওসুমে ১২ কোটি ৩০ লক্ষ বেতন পেতেন বলে খবরে বলা হচ্ছে। নতুন চুক্তির খুটিনাটি এখনও চূড়ান্ত হয়নি।

জানা গেছে, কোপা আমেরিকা জয়ের পর এখন ছুটিতে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। চলতি গ্রীষ্মে বার্সেলোনার নতুন চেয়ারম্যান হোয়ান লাপোর্তার প্রধান একটি লক্ষ্য মেসির সাথে বার্সেলোনার চুক্তি নবায়ন করা।

Shamol Bangla Ads

বেতন খাতে খরচ কমাতে বার্সেলোনা এখন ফ্রান্সের অ্যান্তোনিও গ্রিজম্যান এবং স্পেনের সল নিগুয়েজকে অদলবদল করার প্রস্তাব দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে। এছাড়া বাজেটের ওপর চাপ কমাতে কম প্রয়োজনীয় খেলোয়াড় জুনিয়র ফিরপো, জ্য-ক্লেয়ার টোডিবো এবং কার্লেস অ্যালেনাকে এই মধ্যে ফুটবলারদের বিক্রি করে দিয়েছে বার্সেলোনা।

তবে এতেও হবে না, আরও বড় কয়েকজন ফুটবলারকে ছাড়তে হবে স্প্যানিশ লিগের অর্থনৈতিক শর্ত পূরণ করতে। এর আগে লিওনেল মেসির নাম প্যারিস সেইন্ট-জার্মেই ও ম্যানচেস্টার সিটির সাথে জড়ানো হচ্ছিল। মেসির সাবেক ম্যানেজার পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটিতে আছেন। আবার মেসি নিজেও আমেরিকার মেজর লিগ সকারে যাওয়ার কথা ভেবেছিলেন গত ডিসেম্বরে।

বার্সেলোনায় রেকর্ড ৬৭২ গোল করেছেন মেসি। এছাড়া, ১০ বার লা লিগা শিরোপা, ৪ টি চ্যাম্পিয়ন্স লিগ এবং ৭বার কোপা দেল রে জিতেছেন মেসি।

এর বাইরে, সর্বোচ্চ ছয়বার ফরাসী ফুটবল সাময়িকীর সেরা ফুটবলার পুরষ্কার ব্যালন ডি অর জিতেছেন লিওনেল মেসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেষ ওভারে নাটকীয় জয় অস্ট্রেলিয়ার পরবর্তী সংবাদ মুশফিকের বাবা-মা করোনা আক্রান্ত