ads

মঙ্গলবার , ১৩ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইতিহাস গড়ে উইম্বলডন জিতলো জোকোভিচ

খবর টি পড়েছেন : ১৮৮
ইতিহাস গড়ে উইম্বলডন জিতলো জোকোভিচ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শুরুতে পিছিয়ে পড়া। হোঁচট খেয়ে ঘুরে দাঁড়ানো। এরপর দাপট দেখিয়ে স্রেফ উড়িয়ে দেওয়া। উইম্বলডনের ফাইনালের কোর্টে সব কিছুর দেখা মিলল। যেখানে শেষ হাসিটা হাসলেন টেনিসের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। প্রশ্ন একটাই, কোথায় গিয়ে থামবেন তিনি?

Shamol Bangla Ads

রোববার (১১ জুলাই) ইতালির মাত্তেও বেরেত্তিনিকে হারিয়ে উইম্বলডনের খেতাব জিতলেন সার্বিয়ান তারকা। প্রথম সেটে হেরে গিয়ে ঘুরে দাঁড়িয়ে পরের তিনটি সেট সরাসরি জিতে নিলেন তিনি। প্রথম সেটটিতে তুমুল প্রতিদ্বন্দ্বীতা হয়েছিল। ইতালির প্রথম খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে আসা বেরেত্তিনি ৬-৭ গেমে জিতে নেন প্রথম সেট।

ইতালির সমর্থকদের আশা বাড়িয়ে দিয়েছিলেন বেরেত্তিনি। কিন্তু তাকে থামানোর সব উত্তর জানা ছিল জোকোভিচের। পরের তিনটি সেটে স্রেফ উড়ে যান বেরেত্তিনি। ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে টানা তিন সেট জিকোভিচ জিতে নেন শিরোপা।

Shamol Bangla Ads

এর আগে ২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯ ও ২০২১ সালের উইম্বেলডন জিতেছিলেন জোকোভিচ। আর এবারের গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়েছেন জোকোভিচ। ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতে রজার ফেডেরার ও রাফায়েল নাদালের সিঙ্গলসে ২০টি গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড ছুঁলেন সার্বিয়ান তারকা।

সব মিলয়ে নয়টি অস্ট্রেলীয় ওপেন, দুইটি ফরাসি ওপেন, তিনটি ইউএস ওপেন ও ছয়টি উইম্বেলডন জিতেছেন জোকোভিচ। চলতি বছরে এটি তার হ্যাটট্রিক গ্র্যান্ড স্ল্যাম। উইম্বেলডনের আগে অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জিতেছিলেন তিনি।

মাত্তেও বেরেত্তিনি সেমিফাইনালে উঠেছিলেন ফেডেরারকে হারিয়ে শেষ চারে ওঠা পোল্যান্ডের হুবার্ট হুড়কাজকে। ফাইনালে তার থেকে ঝাঁঝালো পারফরম্যান্সের আশা ছিল। শুরুটা তেমনই করেছিলেন। কিন্তু টেনিসের রাজাই শেষ পর্যন্ত জিতে নেন শিরোপা।

চলতি বছরে জোকোভিচের হ্যাটট্রিক গ্র্যান্ডস্ল্যাম জয়ে একটা বিষয় পরিস্কার, নোভাক-রাফা-ফেডেরারের সাম্রাজ্যে ন্যূনতম নাড়িয়ে দেওয়ার কোনও তারকা উঠে আসেননি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ম্যারাডোনা ও আর্জেন্টাইন করোনা যোদ্ধাদের ট্রফি উৎসর্গ করলেন… পরবর্তী সংবাদ শেষ ওভারে নাটকীয় জয় অস্ট্রেলিয়ার