ads

মঙ্গলবার , ১৩ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় করোনা সংক্রমণ প্রতিরোধে স্বেচ্ছা সেবায় রোভার স্কাউটদল

খবর টি পড়েছেন : ১৮১
নকলায় করোনা সংক্রমণ প্রতিরোধে স্বেচ্ছা সেবায় রোভার স্কাউটদল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শেরপুরের নকলা পৌরশহরে স্বেচ্ছা সেবা দিচ্ছে স্থানীয় সরকারি হাজী জালমামুদ কলেজের রোভার স্কাউট দল। সেই সাথে বিনামূল্যে বিতরণ করছে মাস্ক। ১০ জুলাই শনিবার থেকে পৌরশহরে রাস্তার মোড়ে মোড়ে ৩টি স্পটে ওই সেবা দিয়ে যাচ্ছে তারা। দলে রয়েছে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ইসরাত জাহান আশা, সাবিকুন নাহার নীরা, নাজমুল হাসান নাঈম, আশিকুর রহমান হামিম, ইসরাদুল হাসান রাফি এবং একাদশ শ্রেণিতে পড়ুয়া নুছরাত জাহান চুমকি, সিদরাতুন মুনতাহা অরবিসহ অনেকেই।
দলনেতা ইরসাদুল হাসান রাফি বলেন, নকলা পৌরশহরে পথচারী এবং রিকসা, ভ্যান ও অটোচালকদের করোনার ভয়াবহতা এবং করোনা সংক্রমণ প্রতিরোধে মুখে মাস্ক ব্যবহার, সাবান দিয়ে ঘনঘন হাত-মুখ ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা পরামর্শ দিচ্ছি। সাথে বিনামূল্যে দেওয়া হচ্ছে মাস্ক।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, দেশের ক্রান্তিলগ্নে, বিপদের দিনে স্কাউটরা সবসময় অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। অতীতেও তারা এরকম ভাল কিছু করেছে। নিজেদের সুরক্ষিত রেখে দিনের কিছু সময় এ ধরনের কর্মকান্ড করার জন্য তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু করোনা সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন, হুমকির মুখে… পরবর্তী সংবাদ শেরপুরে ব্র্যাকের উদ্যোগে ৯৬ হাজার মাস্ক বিতরণ কার্যক্রমের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads