ads

মঙ্গলবার , ৬ জুলাই ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও রাসায়নিক পদার্থ জব্দ, আটক ২

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ৬, ২০২১ ৫:৩৭ অপরাহ্ণ

শেরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ পলিথিন ও ভেজাল রাসায়নিক পদার্থ জব্দ করেছে র‌্যাব-১৪ (শেরপুর-জামালপুর)। ৬ জুলাই মঙ্গলবার দুপুরে শহরের নয়ানীবাজার এলাকায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ হাজার ৮১৮ কেজি বিক্রয় নিষিদ্ধ পলিথিন, ৫ হাজার কৌটা অনুমোদনহীন জর্দা, ২শ লিটার অবৈধ রাসায়নিক পদার্থ ও খাদ্যের ক্ষতিকারক রং জব্দ করে র‌্যাব। ওইসময় এরশাদ আলী (৩০) নামে এক পলিথিন ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সাইদুল ইসলাম (১৬)কে ২ হাজার ৫শ টাকা জরিমানা, অনাদায়ে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিক আল সাফিন। দণ্ডপ্রাপ্ত এরশাদকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এরশাদ নয়আনী বাজার এলাকার সোহান স্টোরের মালিক ও সদর উপজেলার কুসুমহাটি গ্রামের আখের মাহমুদের ছেলে। আর শহরের শেখহাটি এলাকার সাইদুল ইসলাম জরিমানা দিয়ে ছাড়া পান।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪’র সদস্যরা শেরপুর শহরের নয়আনী বাজার এলাকায় অভিযান চালিয়ে সোহান স্টোর থেকে ৫৯১ কেজি বিক্রয় নিষিদ্ধ পলিথিন, ভাই-বোন ট্রেডার্স থেকে ৬৩১ কেজি পলিথিন ও খুশবু স্টোর থেকে ৫৯৬ কেজি পলিথিন জব্দ করে। এছাড়া সোহান স্টোর থেকে বিপুল পরিমাণ ভেজাল খাদ্য তৈরির রাসায়নিক পদার্থ এবং ৫ হাজার কৌটা অনুমোদনবিহীন নূর জর্দা জব্দ করা হয়। ওইসময় সোহান স্টোরের মালিক এরশাদ আলী ও ভাই-বোন ট্রেডার্সের কর্মচারী সাইদুল ইসলামকে আটক করে র‌্যাব। পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিক আল শাফিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেওয়া হয়। অভিযানকালে র‌্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহমেদসহ জেলা প্রশাসনের কর্মকতাগণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিক আল সাফিন বলেন, ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন এর ৬ (ক) ধারা লঙ্ঘন করে নিষিদ্ধঘোষিত পলিথিন মজুত ও বিক্রির অভিযোগে দুজনকে ওই দণ্ড দেওয়া হয়েছে।
র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশিক উজ্জামান বলেন, পলিথিন ব্যবসায়ী এরশাদ আলী আরও ৩ বার র‌্যাবের হাতে বিপুল পরিমাণ পলিথিনসহ আটক হয়েছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, জব্দকৃত পলিথিনের বাজার মূল্য ৩ লক্ষ ৬৩ হাজার ৬শ টাকা এবং রাসায়নিক পদার্থ বর্তমান বাজার মূল্য দেড় লক্ষ টাকা হবে।

Need Ads