ads

মঙ্গলবার , ৬ জুলাই ২০২১ | ২৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ৬, ২০২১ ৩:০৮ অপরাহ্ণ

শেরপুরে গাছ থেকে পড়ে গিয়ে কাইয়ুম (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ৫ জুলাই সোমবার রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। কাইয়ুম শহরের ঢাকলহাটি মহল্লার ইজিবাইক চালক হারুন অর রশিদের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। মঙ্গলবার সকালে এলাকায় তার লাশ পৌঁছলে পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে শোকে মাতম শুরু হয়।

Shamol Bangla Ads

জানা যায়, গত ৪ জুলাই রবিবার কাইয়ুম নিজেদের বাড়ির একটি কামরাঙা গাছে কামরাঙা পাড়তে উঠে। ওইসময় গাছের একটি শুকনো ডালে পা রাখলে ওই ডাল ভেঙে সে নিচে থাকা একটি সিমেন্টের খুটির উপর পড়ে যায়। এতে সিমেন্টের খুটির লোহার রড কাইয়ুমের পিঠে ঢুকে যায় ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে পরিবার লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। দুদিন হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকাবস্থায় সোমবার রাত ১০টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

Need Ads