ads

বুধবার , ৩০ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউরোর কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত

খবর টি পড়েছেন : ২১৯
ইউরোর কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। যেখানে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচের সম্ভাবনা ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল বেলজিয়াম ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি লড়াইকে ঘিরে। এছাড়া শেষ আটের টিকেট পেয়েছে ইতালি, ডেনমার্ক, চেক রিপাবলিক, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও ইউক্রেন।

Shamol Bangla Ads

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার (০২ জুলাই) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশ সময় রাত ১০টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। একই দিনে বাংলাদেশ সময় রাত ১টায় মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হবে বেলজিয়াম ও ইতালি।

শনিবার (০৩ জুলাই) তৃতীয় কোয়ার্টার-ফাইনালে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে ডেনমার্ক। একই দিনে রোমের স্তাদিও অলিম্পিকোয় চতুর্থ কোয়ার্টার ফাইনালে লড়বে ইংল্যান্ড ও ইউক্রেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

Shamol Bangla Ads

কোয়ার্টার-ফাইনালের লড়াই:

সুইজারল্যান্ড-স্পেন

বেলজিয়াম-ইতালি

চেক রিপাবলিক-ডেনমার্ক

ইংল্যান্ড- ইউক্রেন

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ও দিনক্ষণ চূড়ান্ত পরবর্তী সংবাদ কোপা আমেরিকায় নকআউট ম্যাচ ড্র হলেই গড়াবে টাইব্রেকারে