ads

শুক্রবার , ২ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোপা আমেরিকায় নকআউট ম্যাচ ড্র হলেই গড়াবে টাইব্রেকারে

খবর টি পড়েছেন : ১৫২
কোপা আমেরিকায় নকআউট ম্যাচ ড্র হলেই গড়াবে টাইব্রেকারে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জমে উঠেছে কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই। এবার কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামার অপেক্ষায় দলগুলো। শুক্রবার দিবাগত রাত ৩ টায় পেরু-প্যারাগুয়ে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল। তার আগে বদলে গেছে টুর্নামেন্টটির নিয়ম। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের কোন ম্যাচ ৯০ মিনিটে অমীমাংসিত থাকলে অতিরিক্ত ৩০ মিনিটের খেলা হবে না। বিজয়ী নির্ধারণের জন্য সরাসরি হবে টাইব্রেকার।
তবে ফাইনালের বেলায় ভিন্ন নিয়ম করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেন (কনমেবল)। আগামী ১১ জুন ব্রাজিলের ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে হবে শিরোপা নিশ্চিতের খেলা। সেখানে কোয়ার্টার ও সেমির নিয়মের ব্যতিক্রম ঘটবে।

Shamol Bangla Ads

ম্যাচটি যদি নির্ধারিত সময়ে শেষ না হয়, তা হলে খেলা গড়াবে যোগ করা অতিরিক্ত সময়ে। ৩০ মিনিটের অতিরিক্ত সময় আবার খেলা হবে দুটো ভাগে। সে সময়েও যদি জয়-পরাজয় নিশ্চিত না করা যায়, তবে খেলা গড়াবে পেনাল্টি শুটআউটে। যেখানে নির্ধারিত ১০ পেনাল্টিতে নির্ধারিত হবে কার ঘরে উঠছে কোপা আমেরিকার শিরোপা।
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা, ব্রাজিল, পেরু, প্যারাগুয়ে, উরুগুয়ে, চিলি, কলম্বিয়া এবং ইকুয়েডর। দুই গ্রুপ থেকে বাদ পড়েছে বলিভিয়া এবং ভেনেজুয়েলা। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে অলিম্পিকো পেদ্রো লুডোভিকোতে পেরুর মুখোমুখি হবে প্যারাগুয়ে।
চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে অবশ্য এই নিয়ম নেই। ইউরোর ফাইনালসহ নকআউট পর্বের সবগুলো ম্যাচেই থাকছে অতিরিক্ত ৩০ মিনিট। এরই মধ্যে ইউরোর চারটি ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত ত্রিশ মিনিটে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইউরোর কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত পরবর্তী সংবাদ চিলিকে হারিয়ে কোপার সেমিফাইনালে ব্রাজিল