ads

বুধবার , ৩০ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ও দিনক্ষণ চূড়ান্ত

খবর টি পড়েছেন : ২৪৮
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ও দিনক্ষণ চূড়ান্ত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চলমান মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হচ্ছে না। তবে ভারতে অনুষ্ঠিত না হলেও থেমে থাকবে না আসরটি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হবে। ভারতে চলমান কোভিড পরিস্থিতির কারণে টি-টোয়েন্টির বিশ্ব আসর মধ্যপ্রাচ্যের এই দুই দেশে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানায় ভারতই এই আসরের হোস্ট হিসাবে থাকবে। তবে ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মোট ৪ টি ভেন্যুতে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম, শারজাহ স্টেডিয়াম ও ওমান অ্যাকাডেমি গ্রাউন্ডে মাঠে গড়াবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৭ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ১৪ নভেম্বর।

Shamol Bangla Ads

আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস এই প্রসঙ্গে বলেন, ‘আমাদের প্রায়োরিটি ছিল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ নিরাপদে বর্তমান উইন্ডো অনুযায়ীই করার। ভারতে এই আয়োজন করতে না পেরে আমরা হতাশ। আমাদের এমন আন্তর্জাতিক আয়োজক খুঁজতে হয়েছে যারা এর আগে বহুজাতিক টুর্নামেন্ট বায়োবাবলে আয়োজন করেছে। আমরা বিসিসিআই, দ্য এমিরেটস ক্রিকেট বোর্ড ও ওমান ক্রিকেটের সঙ্গে কাজ করব সমর্থকদের দারুণ উপভোগ্য ক্রিকেট লড়াই উপহার দিতে।’

বিসিসিআই এর সেক্রেটারি জয় শাহ বলেন, ‘বিসিসিআই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে মানুষকে লম্বা সময় পর আনন্দের উপলক্ষ এনে দিতে সর্বোচ্চ চেষ্টা করেছে। যাহোক, চলমান বাস্তবতায় মহামারীতে সবার স্বাস্থ্যগত নিরাপত্তা ঝুকিতে পড়ত। বিসিসিআই এই টুর্নামেন্টের আয়োজক থাকবে যদিও টুর্নামেন্ট টি সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হবে।’

Shamol Bangla Ads

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, ‘বিসিসিআই সংযুক্ত আরব আমিরাত ও ওমানে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়ে আছে। ভারতে এটা আয়োজন করতে পারলে আমরা খুশি হতাম। তবে চলমান পরিস্থিতিতে তা সম্ভব হয়নি। বিসিসিয়াই হোস্ট হিসাবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে ক্রিকেট প্রদর্শনী তৈরি করতে চায়।’

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের মত মর্যাদাপূর্ণ আসর সংযুক্ত আরব আমিরাত ও ওমানে আয়োজন করার সুযোগ দেওয়াতে যারপরনাই খুশি দুই দেশের ক্রিকেট বোর্ড। এমিরেটস ক্রিকেট বোর্ডের সহ সভাপতি খালিদ আল জারুনি ও ওমান ক্রিকেটের চেয়ারম্যান পঙ্কজ খিমিজ এমন সুযোগের জন্য বিসিসিআই ও আইসিসিকে ধন্যবাদ জানিয়েছেন। তারা দুজনেই দারুণ এক বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জার্মানিকে কান্নায় ভাসিয়ে ইতিহাস গড়লো ইংল্যান্ড পরবর্তী সংবাদ ইউরোর কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত