ads

মঙ্গলবার , ২৯ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে : কাদের

খবর টি পড়েছেন : ৩০১
বিএনপি নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেদের ব্যর্থতা এবং জনবিচ্ছিন্নতা আড়াল করতে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির রাজনীতি কথামালার আড়ালে বৈপরিত্যের প্রদর্শনী মাত্র। একদিকে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং দেশ-বিদেশে রাষ্ট্রবিরোধী অপপ্রচার অব্যাহত রাখা, অন্যদিকে রাষ্ট্র কাঠামোর শক্তিশালীকরণের কথা বলা বিএনপির দ্বিচারিতা ছাড়া কিছু নয়।’
আওয়ামী লীগ একচ্ছত্র শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রকাঠামো পরিবর্তন করে দিচ্ছে- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এটা একেবারেই কল্পিত, মনগড়া ও মুখরোচক বক্তব্য। এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। বিএনপিকে প্রতিদিন সরকারের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে- এটি সেই ধারাবাহিকতার অংশ।’

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, ‘রাষ্ট্র ও সরকার চলে সুনির্দিষ্ট সাংবিধানিক কাঠামো ও বিধিবিধানের আওতায়। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিরোধীদল অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীজন। বিএনপি মুখে রাষ্ট্রকাঠামো কিংবা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বললেও নিজেরাই নির্বাচন থেকে দূরে সরে যাচ্ছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যদি নির্বাচনে না থাকে তাহলে গণতন্ত্র কীভাবে অর্থবহ হবে? উল্টো তারা গণতন্ত্রকে দুর্বল করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। শক্তিশালী রাষ্ট্রকাঠামোর প্রতি বিএনপির কমিটমেন্ট থাকলে তারা সরকারের বিরুদ্ধাচারণ করতে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধাচারণ করতো না।’
এর আগে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘বর্ষা চলমান। তাই অত্যন্ত সচেতনভাবে সড়ক-মহাসড়কে মনিটরিং জোরদার করতে হবে। সড়কের যেখানে ছোট-খাটো গর্ত হবে, সেখানে সঙ্গে সঙ্গে মেরামত করতে হবে। পাশাপাশি নতুন পাস হওয়া প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের দাপ্তরিক পরিকল্পনা ও প্রস্তুতিমূলক কাজগুলো এই সময়ে এগিয়ে নিতে হবে।’
বিআরটিসিকে লাভের ধারায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘গাড়িগুলো যেন সব দিক থেকে স্মার্ট থাকে, সেদিকেও বিশেষ নজর দিতে হবে।’
শুদ্ধাচার পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শুধু রুটিন ওয়ার্ক নয়, কাজকে ভালোবেসে কাজে মনোযোগী হতে হবে।’ এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কাজে অধিকতর গুরুত্ব দিয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিক্ষার্থীদের টিকা দিয়ে কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা হবে : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ করোনা টিকার মিশ্র ডোজে বেশি সুরক্ষা: অক্সফোর্ডের গবেষণা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads