ads

সোমবার , ২৮ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গর্ভবতী নারী ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খবর টি পড়েছেন : ১৬৭
শেরপুরে গর্ভবতী নারী ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে গ্রামের সুবিধাবঞ্চিত গর্ভবতী নারী ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও মাস্ক বিতরণ করেছেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শারমিন রহমান অমি। ২৮ জুন সোমবার দুপুরে সদর উপজেলার প্রত্যন্ত পল্লী ধলা ইউনিয়নের চান্দেরনগর গ্রামে ওই চিকিৎসা সেবা দেওয়া হয়।

Shamol Bangla Ads

সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত ওই চিকিৎসা প্রদান কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আমবাজ আলী, ধলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সাজ্জাদুর রহমান, কামারিয়া পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুল ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শক আঞ্জুমান আরা বেগম, পরিবার কল্যাণ সহকারী আফরিন সুলতানা প্রমুখ।
ডা. শারমিন রহমান অমি জানান, এই করোনা মহামারিকালে প্রত্যন্ত পল্লীর বাসিন্দারা যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্যই তাদের কাছে গিয়ে সেবা প্রদান করা হচ্ছে। বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের সেবা দেওয়া হচ্ছে। তিনি করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরার আহবান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে পাঁচ গ্রামের মানুষ

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads