শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নে এফ রহমান উচ্চ বিদ্যালয়ের সন্মুখে হাবেজ আলীর বাড়ী থেকে ফছির বাড়ী পর্যন্ত ১১০মিটার রাস্তার সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৪ জুন বৃহস্পতিবার সকালে ওই ঢালাই কাজের উদ্বোধন করেন হাতীবান্ধা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রকল্পের সভাপতি মো. আলী আকবর। ওইসময় কাজের সভাপতি ও প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) আনোয়ার হোসেন, সাংবাদিক খোরশেদ আলম, আবু হেলালসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন। এলজিএসপি প্রকল্প-৩ এর ৫ লাখ ৯৮ হাজার ৬৩ টাকা ব্যায়ে ২০১৯-২০২০ (বিবিজ) এর অর্থ বছরের কাজটি বাস্তবায়ন করছে হাতীবান্ধা ইউনিয়ন পরিষদ।

এ ব্যাপারে হাতীবান্ধা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী আকবর জানান, রাস্তাটি সামান্য বৃষ্টিপাতের ফলে হাজারও মানুষ জনদুর্ভোগের শিকার হতে হতো। আমি দায়িত্ব পাওয়ার পর এ রাস্তাটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠাই। আমি আমার এলাকার অন্য রাস্তা পাকাকরণ করতে পারতাম। কিন্তু আমি তা না করে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করেই এ রাস্তাটি পাকাকরণ করছি। সীমিত বরাদ্দের কারণে পুরো রাস্তার কাজ করা সম্ভব হলো না পর্যায়ক্রমে পুরো রাস্তাটি পাকাকরণ করা হবে। ওই কাজের সার্বিক তদারকি করছেন উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক ও ডিএফ আব্দুর রহিম।




