ads

বুধবার , ২৩ জুন ২০২১ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে লাইব্রেরী ও মিনি মিউজিয়ামের উদ্বোধন

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুন ২৩, ২০২১ ৮:৪২ অপরাহ্ণ

প্রত্যন্ত পাহাড়ি এলাকা হারিয়াকোনা গ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো লাইব্রেরী ও মিউজিয়ামের। ২৩ জুন বুধবার দুপুরে শেরপুরের শ্রীবরদীর পাহাড়ি এলাকা হারিয়াকোনা মিশনারি স্কুলের পাশে ওই লাইব্রেরী ও মিনি মিউজিয়াম উদ্বোধন ঘোষণার মধ্যে দিয়ে এর যাত্রা শুরু হলো। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে লাইব্রেরী ও মিউজিয়ামের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কারিতাসের আঞ্চলিক পরিচালক কবি অপূর্ব ম্রং। হারিয়াকোনা সুনদারে ইয়ুথ ক্লাব ও সুফল-২ প্রকল্পের ক্লাস্টার সদস্যদের যৌথ উদ্যোগে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান কবি প্রাঞ্জল এম সাংমা, বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্ণিয়া সাংমা, হারিয়াকোনা ব্যাপ্টিস মন্ডলীর সভাপতি পা: এলিয় মৃ ও সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমূখ। বক্তারা পাহাড়ি এলাকায় লাইব্রেরী ও মিউজিয়মের মাধ্যমে আদিবাসী শিশু কিশোর ও যুবকসহ সকলের জ্ঞান অর্জনের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহবান জানান।

Shamol Bangla Ads

সুনদারে ইয়ুথ ক্লাবের সভাপতি সেংরাক নিপুন ম্রংয়ের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জৈতন প্রেম রাংসা। এ সময় সুফলÑ২ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সুরঞ্জন রাকসাম ও সুনদারে ইয়ুথ ক্লাবের সদস্যসহ সুফল-২ প্রকল্পের ক্লাস্টার সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads