বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের জন্য ব্যক্তিগত উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী দিয়েছেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন। ২২ জুন মঙ্গলবার শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপির হাতে ওইসব করোনা সুরক্ষা সামগ্রী তুলে দেন তিনি। করোনা সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিলো ১শ হ্যান্ড স্যানিটাইজার ও ৩ হাজার ৬শ মাস্ক।

উল্লেখ্য, শেরপুর শহরের নবীনগর মহল্লার বাসিন্দা ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. দুলাল মিয়ার ছেলে সরোয়ার হোসেন ছাত্রজীবন থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করে আসছেন। বর্তমানে তিনি জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকলেও দীর্ঘদিন যাবত শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি মেয়াদোত্তীর্ণ থাকায় তিনি স্বেচ্ছাসেবক লীগের হয়ে কাজ করে যাচ্ছেন। আসন্ন জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী হয়েছেন তিনি।




