ads

বুধবার , ২৩ জুন ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা ও নবাগত ইউএনওকে বরণ করে নিলো উপজেলা পরিষদ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুন ২৩, ২০২১ ৭:৩৪ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদকে বিদায় সংবর্ধনা ও নবাগত ইউএনও ফারুক আল মাসুদকে বরণ করে নেওয়া হয়েছে। ২৩ জুন বুধবার দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদের হলরুমে ওই বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনও রুবেল মাহমুদ তার দায়িত্ব পালনকালীন সময়ে সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আর নবাগত ইউএনও ফারুক আল মাসুদ বলেন, আমি বিদায়ী ইউএনও’র অসমাপ্ত কাজ সমাপ্তকরণসহ ঝিনাইগাতী উপজেলার উন্নয়নকে আরও গতিশীল ও সমৃদ্ধ করে এই জনপদকে একটি মডেল জনপদে পরিণত করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Shamol Bangla Ads

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লাইলী বেগম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, মুক্তিযোদ্ধাগণসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads