ads

রবিবার , ২০ জুন ২০২১ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে প্রধানমন্ত্রীর জমিসহ ঘর পেল ২০ ভূমিহীন পরিবার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুন ২০, ২০২১ ৩:১০ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় মুজিববর্ষ উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে জমিসহ সেমিপাকা ঘর পেলেন ২০ ভূমিহীন ও গৃহহীন পরিবার। ২০ জুন রবিবার সকালে গণভবন থেকে আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমির কাগজপত্র ও ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Shamol Bangla Ads

এ উপলক্ষে শ্রীবরদী উপজেলা পরিষদের সোমেশ্বরীতে হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার ২০ জন উপকারভোগিদের মাঝে জমির কাগজপত্র সহ ঘরের চাবি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দফতরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও উপকারভোগি সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads