শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল জব্বার হুদা (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১৯ জুন শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বালিয়াচণ্ডি গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত জব্বার উপজেলার বালিয়াচণ্ডি গ্রামের আব্দুল ওহেদের ছেলে। ওই সময় একটি গরুও মারা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কৃষক আব্দুল জব্বারের বাড়িতে একটি গরু আসে। ওইসময় গরুটি তাড়াতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে গরুটি জড়িয়ে পড়ে। তখন গরুটিকে বাঁচাতে গিয়ে আব্দুল জব্বারও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ওই সময় গরুটিও মারা যায়।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে। সেইসাথে কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।




