ads

মঙ্গলবার , ১৫ জুন ২০২১ | ৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ভূমি কার্যালয়ে বয়স্ক ও প্রতিবন্ধী সেবা ডেস্ক চালু

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুন ১৫, ২০২১ ৫:০০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে একটি জনবান্ধব ভূমি সেবা ব্যবস্থা গড়ে তোলার দৃঢ়প্রত্যয়ে কাজ করে চলছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন। উপজেলা ভূমি কার্যালয়ে সেবাগ্রহীতারা যেন হয়রানির শিকার না হয় সেজন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার তিনি বয়স্ক ও প্রতিবন্ধী সেবাগ্রহীতাদের প্রতি বিশেষ নজর দিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করতে আলাদা সেবা ডেস্ক স্থাপন করা হয়েছে।

Shamol Bangla Ads

১৫ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা ভূমি কার্যালয়ের গোল ঘরে ওই সেবা ডেস্কের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন বলেন, বয়স্ক ও প্রতিবন্ধী সেবাগ্রহীতাদের প্রতি বিশেষ নজর দিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য জেলা প্রশাসকের নির্দেশনায় আলাদা সেবা ডেস্ক স্থাপন করা হলো।
সেবা ডেস্কের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কার্যালয়ের সার্টিফিকেট সহকারী আনিসুর রহমান, খারিজ সহকারী রঞ্জু মিয়া প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads