ads

বৃহস্পতিবার , ১০ জুন ২০২১ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুন ১০, ২০২১ ২:২০ অপরাহ্ণ

শ্রীবরদীতে হতদরিদ্রদের মাঝে বিংস্ প্রকল্প-ওয়ার্ল্ড ভিশনের ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নন্স (বিংস্) প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নে ভায়াডাঙ্গা কওমী মাদ্রাসা মাঠে হতদরিদ্রদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর রহমান। বিংস্ প্রকল্প ওয়ার্ল্ড ভিশন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গর্ভবতী ও দুগ্ধদানকারী মা, পাঁচ বছরের নিচে শিশু ও কিশোরীদের জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য কাজ করে যাচ্ছে। সেইসাথে দরিদ্র জনগণ ছাগল পালনের মাধ্যমে তাদের অর্থনৈতিক পরিবর্তন করে স্বাস্থ্য ও পুষ্টিগত অবস্থার উন্নয়ন করার জন্যও কাজ করে যাচ্ছে। পরবর্তীতে তিনি হতদরিদ্র পরিবারের মাঝে ০২টি করে মাদি ছাগল তুলে দিয়ে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, শ্রীবরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের গর্ভবতী মা, দুগ্ধদানকারী মা, পাঁচ বছরের নিচে শিশু, কিশোরী আছে, এমন ক্যাটাগরির হতদরিদ্র দলের ৮০০টি সদস্যদের মাঝে ০২টি করে মোট ১৬০০টি ব্ল্যাক বেঙ্গল প্রজাতির ছাগল দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ৫৭০টি হতদরিদ্র পরিবারের মাঝে মোট ১১৪০ টি মাদী ছাগল প্রদান করা হয়েছে। উক্ত ছাগল বিতরণে উপজেলা প্রাণি সম্পদ বিভাগের পক্ষ থেকে সুস্থ্য ও রোগমুক্ত ছাগল বাছাই এবং পরবর্তীতে টিকা প্রদানে সর্বাত্নক সহায়তা করা হচ্ছে।
ছাগল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন রানীশিমুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ রানা, বিংস্ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজিত চিসিম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো: মোজাম্মেক হক মানিক, উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা জাহিদ সম্রাট, রানীশিমুল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মোকারম হোসেন মুক্তা, ৪নং ওয়ার্ডের সদস্য আব্দুর রহিম রিপন এবং বিংস্ প্রকল্পের প্রজেক্ট অফিসার রাম প্রসাদ ঘোষ প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads