শেরপুরের ঝিনাইগাতীতে ‘তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পের আওতায় বিনা উদ্ভাবিত তেল জাতীয় ফসলের পরিচিতি,চাষাবাদ পদ্ধতি ও ব্রিডার বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন মঙ্গলবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্র নালিতাবাড়ীর ব্যবস্থাপনায় ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে ওই কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক কৃষি বিজ্ঞানী ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিনা উপকেন্দ্র নালিতাবাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ড, মাহবুবুল আলম তরফদারের সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল মাজেদ, বিনা ময়মনসিংহের গবেষণা পরিচালক ড. আব্দুল মালেক, শেরপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহিত কুমার দে ও ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির।

কৃষক প্রশিক্ষণে প্রশিক্ষকগণ তাদের বক্তব্যে কৃষিই সমৃদ্ধি ‘তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পের আওতায় বিনা উদ্ভাবিত তেল জাতীয় ফসলের জাত পরিচিতি, চাষাবাদ পদ্ধতি এবং ব্রিডার বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে তাৎপর্য তোলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, নালিতাবাড়ী বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ফয়সাল আহম্মেদ, কনিষ্ঠ পরীক্ষণ কর্মকর্তা মোঃ আব্দুর রহমানসহ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ। এ প্রশিক্ষনে বিভিন্ন এলাকা থেকে কৃষকরা অংশ গ্রহণ করেন।




