জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শেরপুর ডিস্ট্রিক্ট ডিবেট ফেডারেশনের আয়োজনে ‘বঙ্গবন্ধু : মুক্তির আলোকবর্তিকা’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৬ জুন রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় বিজয়ীদের মাঝে ওই সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

পুরস্কার বিতরণকালে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাকিম বাবুল, শেরপুর ডিস্ট্রিক্ট ডিবেট ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম ইমতিয়াজ চৌধুরী শৈবাল ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




