প্রাণীসম্পদের উৎপাদন বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে প্রাণীসম্পদ প্রদর্শনী। ৫ জুন শনিবার দুপুরে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল মাঠে ওই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক।

উপজেলা এলইডি ডা. রুকাইয়া আক্তারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন ও সফল খামারি ফরিদা বেগম প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দ্ব প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন। এতে উন্নত জাতের গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া ও কবুতরসহ বিভিন্ন প্রাণী স্টলগুলোতে প্রদর্শন করা হয়। পরে সফল ৫জন খামারির মাঝে সনদ ও আর্থিক সহায়তা বিতরণ করেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও খামারিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।




