ads

শনিবার , ৫ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর হাতীবান্ধা ইউনিয়নে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৭৪
ঝিনাইগাতীর হাতীবান্ধা ইউনিয়নে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নে এলজিএসপি প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৫ জুন শনিবার সকালে ইউনিয়নের ঘাগড়া মারুয়াপাড়া বটতলী হাইওয়ে রোড থেকে উত্তরে গণি হাজীর পুকুর পর্যন্ত ১৫২ মিটার রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী আকবর। ২০১৯-২০২০ অর্থ বছরের এলজিএসপি প্রকল্প-৩ এর আওতায় ১০ লক্ষ টাকা ব্যয়ে ওই কাজটি বাস্তবায়ন করছে হাতীবান্ধা ইউনিয়ন পরিষদ।
ঢালাই কাজের উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব আনোয়ার হোসেন, রাস্তা নির্মাণ কাজের সভাপতি ও ইউপি সদস্য ইউসূফ আলী, স্থানীয় সমাজসেবক মোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা সুরুজ্জামান, লাল মিয়া প্রমুখ।

Shamol Bangla Ads

এ ব্যাপারে হাতীবান্ধা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী আকবর জানান, এ রাস্তায় সামান্য বৃষ্টিপাতের ফলে হাজারও মানুষ জনদুর্ভোগের শিকার হন। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এ রাস্তাটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা প্রেরণ করে সাড়া না পাওয়ায় জনগণের দুর্ভোগের কথা চিন্তা করেই এলজিএসপির অর্থে এ রাস্তাটি পাকাকরণের কাজ হাতে নিয়েছি। কিন্তু সীমিত বরাদ্দের কারণে পুরো রাস্তার কাজ করা সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে পুরো রাস্তাটি পাকাকরণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে করোনায় মারা গেলেন আরও একজন, জেলায় মোট…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads