ads

বুধবার , ২ জুন ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এবার ২ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ২, ২০২১ ১২:২১ অপরাহ্ণ

‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এই শ্লোগানকে ধারণ করে শেরপুরে আগামী ৫ থেকে ১৯ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ওই কর্মসূচির আওতায় এবার ৬ থেকে ১১ মাস বয়সী ২৩ হাজার ১১৭ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৮১ হাজার ৯৮৪ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুলসহ মোট ২ লক্ষ ৫ হাজার ১০১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ১ হাজার ৩৪৬টি টিকাদান কেন্দ্রের ২ হাজার ৬৯২ জন সেচ্ছাসেবকের সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ২ জুন বুধবার সকালে শেরপুর জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আয়োজিত এক ওরিয়েন্টেশন কর্মশালায় ওইসব তথ্য জানান সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, প্রতিবার বছরে দু’বার দিনব্যাপী এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হলেও এবার করোনা ভাইরাসজনিত পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পেইন দুই সপ্তাহ করা হয়েছে। ওইসময় তিনি শিশুসহ অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে যাওয়ার অনুরোধ জানান।
কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. আকরাম হোসেন। কর্মশালায় জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত লিমা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads