ads

বুধবার , ২ জুন ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘কলম সন্ত্রাস’র বিচার চেয়ে কাঁদলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ২, ২০২১ ২:৪৭ অপরাহ্ণ

ঝিনাইগাতীর ওসিএলএসডিকে জড়িয়ে খবরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাকরিজীবী কন্যা ও ব্যবসায়ী পুত্রকে জড়িয়ে একটি অনলাইন নিউজ পোর্টালে চরম মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘কলম সন্ত্রাস’র বিচার দাবি করে কাঁদলেন শেরপুরের প্রবীণ সংগঠক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু। ২ জুন বুধবার দুপুরে শহরের বাগরাকসা রাজাবাড়ি এলাকাস্থ নিজ বাসায় ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওইসময় তিনি নিজের রাজনৈতিক ও পারিবারিক ঐতিহ্য তুলে ধরে কেবল ‘কলম সন্ত্রাস’র রোষানলে পড়ে সেই ঐতিহ্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদের পাশাপাশি সাংবাদিকতার নামে সেই সন্ত্রাসে জড়িতদের বিচার দাবি করে ডুকড়ে কেঁদে উঠলে উপস্থিত পরিবারের সদস্যসহ সাংবাদিকদের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদুর ছেলে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ওয়ালিদ বিন ফেরদৌস লোটাস। লিখিত বক্তব্যে বলা হয়, ময়মনসিংহের ‘দৈনিক জাগ্রত বাংলা’ নামে ওই নিউজ পোর্টালে প্রকাশিত খবরে তার বড় বোন আয়মান বিনতে ফেরদৌস নূপুর ও তাকে জড়িয়ে পরিবেশিত তথ্যে তাদের ব্যক্তিগত চরিত্রের উপর কলম সন্ত্রাস চালানো হয়েছে। চাঁদা ও গুদামে অনৈতিক সুবিধা চেয়ে না পেয়ে ওই আঘাত হানা হয়েছে। এতে নীতি-নৈতিকতা বহির্ভূতভাবে এমন খবরে তাদের পারিবারিক সম্মান নষ্ট হয়েছে। তিনি প্রকাশিত খবরকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে তার তীব্র নিন্দা প্রকাশ করেন। সেইসাথে তিনি ওই ঘটনায় শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের এবং তার কপি উপস্থাপন করে সরকার ও প্রশাসনের কাছে ওই কলম সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে মাইসাহেবা মসজিদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ মে ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক জাগ্রত বাংলা নামে একটি অনলাইন পত্রিকায় শেরপুরের ‘ঝিনাইগাতী উপজেলা খাদ্য গুদামের ওসিএলএসডি নূপুরের সাথে অবৈধ সম্পর্ক নিয়ে তোলপাড়’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। খবরে নূপুরের বিরুদ্ধে অশালীন ভাষায় দারোয়ানের সাথে অনৈতিক সম্পর্ক, নৈতিক স্থলন ও দুর্নীতির অভিযোগ আনা হয়। এর পরদিন ওই নিউজ পোর্টালের সম্পাদক শাহ মোহাম্মদ রনি (৪০) কে স্বনামে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন নূপুরের পিতা আব্দুল ওয়াদুদ অদু।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads