ads

রবিবার , ৩০ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তসৈনিক’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

খবর টি পড়েছেন : ২৭৭
নকলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তসৈনিক’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তসৈনিক বাংলাদেশ’ নকলা শাখার কার্যকরী সভাপতি আব্দুল্লাহ আল আমিনের জন্মদিন উপলক্ষে সংগঠনটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। ২৯ মে শনিবার পৌর শহরের কাচারি মোড়ে আয়োজিত ওই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান। তিনি বলেন, দুর্ঘটনায় আহত, ক্যান্সার বা অন্য কোন জটিল রোগে আক্রান্ত রোগী, অস্ত্রোপচার কিংবা প্রসূতি মা ও থ্যালাসেমিয়ার মতো বিভিন্ন রোগের চিকিৎসায় রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। কিন্তু ওই গুরুত্বপূর্ণ সময়ে রক্তদাতা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই রক্তদানে উদ্বুদ্ধ ও জনসচেতনতা বৃদ্ধি করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
দিনব্যাপী ওই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার আহাম্মেদ, রক্তসৈনিক বাংলাদেশের সভাপতি রাজিয়া সামাদ, প্রতিষ্ঠাতা আল আমিন, রক্তসৈনিক শেরপুরের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তাহমিনা জলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সহকারী আমিনুল ইসলাম, রক্ত সৈনিক নকলার সভাপতি ফজলে রাব্বী, কার্যকরী সভাপতি আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক মকিব হোসেন প্রমুখ।
জানা যায়, দিনব্যাপী ওই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার ৩ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। একইসঙ্গে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার জন্য প্রচারপত্র বিলি ও করোনার প্রাদুর্ভাব হতে রক্ষা পেতে সাধারণ মানুষের মধ্যে মাস্কও বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইন পেশায় ২১ বছর পূর্ণ করলেন শেরপুর বারের… পরবর্তী সংবাদ শেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads