ads

শুক্রবার , ২৮ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ট্রাকভর্তি মাধ্যমিকের বই জব্দ, আটক ২

খবর টি পড়েছেন : ২৬৮
ঝিনাইগাতীতে ট্রাকভর্তি মাধ্যমিকের বই জব্দ, আটক ২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারকালে বিনামূল্যে বিতরণের জন্য মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির প্রায় এক ট্রাকভর্তি বই জব্দ করেছে পুলিশ। ওইসময় অমৃত মোদক (৫৬) ও মো. সেলিম মিয়া (৫২) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাতে ঝিনাইগাতী বাজার এলাকা থেকে ট্রাকসহ বইগুলো জব্দ করা হয়।
আটক অমৃত মোদক উপজেলার ঘোষগাঁও এলাকার মৃত হেমন্ত মোদকের ছেলে ও সেলিম মিয়া রামেরকুড়া এলাকার মৃত গোলাপ হোসেনের ছেলে। তারা দুইজনেই পুরাতন ভাঙারী মালমাল কেনা-বেচা করেন।
উদ্ধার করা বইগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২১ সালসহ বিভিন্ন শিক্ষাবর্ষের শ্রেণি বিভিন্ন শ্রেণীর। জব্দ করা বইগুলোর মধ্যে বাংলা, ইংরেজি, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, বাংলা ব্যাকরণ ও নির্মিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আনন্দ পাঠসহ বিভিন্ন বই রয়েছে।

Shamol Bangla Ads

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ঝিনাইগাতী বাজার এলাকা থেকে একটি ট্রাকভর্তি মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির প্রায় ৩ হাজার ৭০০ কেজি ওজনের বই জব্দ করা হয়েছে। ওইসময় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এলাকা ঘুরে পুরাতন ভাঙারী মালমাল কেনার ফেরিওয়ালাদের কাছ থেকে এসব বই কিনে নিয়েছেন তারা। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান বলেন, শিক্ষা বিভাগে বই আসার পর সেগুলো চাহিদা অণুয়ায়ী নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। সুতরাং এসব বই কোন শিকক্ষাপ্রতিষ্ঠান থেকে থেকে বিক্রি করা হতে পারে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইন মোতাবেক ব্যবস্থা নিবেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। পরে ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ্ব-১৭ টুর্ণামেন্ট শুরু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads