ads

বুধবার , ২৬ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওয়ানডে র‍্যাংকিংয়ে মিরাজ দুইয়ে, মোস্তাফিজ নয়ে

খবর টি পড়েছেন : ১৯৬
ওয়ানডে র‍্যাংকিংয়ে মিরাজ দুইয়ে, মোস্তাফিজ নয়ে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন মেহেদী হাসান মিরাজ। আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে মিরাজ এখন দুই নম্বরে। সতীর্থ মোস্তাফিজুর রহমানও পেয়েছেন পুরস্কার। আবার সেরা দশে ফিরে এসে নয় নম্বর স্থানটি দখল করেছেন বাঁহাতি পেসার।

Shamol Bangla Ads

তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মিরাজ। মোস্তাফিজ আট ধাপ এগিয়ে নয়ে এসেছেন। ২০১৮ সালে বাঁহাতি এ পেসার পঞ্চম স্থানে ছিলেন।

বুধবার দুপুরে আইসিসির হালনাগাদ করা র‍্যাংকিংয়ে মিরাজ-মোস্তাফিজদের উন্নতি দেখা যায়। মিরাজের রেটিং পয়েন্ট ৭২৫ ও মোস্তাফিজের ৬৫২।

Shamol Bangla Ads

তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে মিরাজ শীর্ষ দুইয়ে জায়গা করে নিলেন। ২০০৯ সালে সাকিব আইসিসি বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে ছিলেন। পরের বছর আব্দুর রাজ্জাক দ্বিতীয় স্থানে উঠেন।

মিরাজ ২ ম্যাচেই দারুণ বোলিং করেছেন। প্রথম ম্যাচে ছিলেন সেরা উইকেট সংগ্রাহক। এ দিন মিরাজ ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে নেন ৪ উইকেট। বাংলাদেশ জেতে ৩৩ রানে। দ্বিতীয় ওয়ানডেতেও ধারবাহিক এই স্পিনার। ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট।

অন্যদিকে মোস্তাফিজ ২ ম্যাচেই নিয়েছেন সমান ৩টি করে উইকেট। প্রথম ম্যাচে ৩৪ রান দিয়ে দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে আরও কৃপণ বোলিংয়ে করে মাত্র ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফ্রান্সের হয়ে ট্রফি জিততে উন্মুখ বেনজেমা পরবর্তী সংবাদ আগামী বছর ভারতের মাটিতে অনুর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের ঘোষণা…