ads

বুধবার , ২৬ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামী বছর ভারতের মাটিতে অনুর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের ঘোষণা ফিফার

খবর টি পড়েছেন : ১৯৯
আগামী বছর ভারতের মাটিতে অনুর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের ঘোষণা ফিফার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগামী বছর অর্থাৎ, ২০২২ ভারতের মাটিতে অনুর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের দিন ঘোষণা করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। আগামী বছর দেশের মাটিতে মহিলাদের যুব বিশ্বকাপের ঢাকে কাঠি পড়বে ১১ অক্টোবর থেকে চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।

Shamol Bangla Ads

প্রাথমিকভাবে ২০২১ ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মেয়েদের যুব বিশ্বকাপ। কিন্তু বিশ্বব্যাপী কোভিড উদ্বেগে তা স্থগিত হয়ে যায়। ২০১৭ ছেলেদের যুব বিশ্বকাপের পর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা এটা ফিফার দ্বিতীয় ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনসহ দেশের ৫ টি স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে মেয়েদের যুব বিশ্বকাপের জন্য।

ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব কুশল দাস জানিয়েছেন, ‘ভারতের মাটিতে ২০২২ মেয়েদের অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের দিনক্ষণ ঘোষণা টুর্নামেন্ট শুরুর ব্যাপারে এক নয়া উদ্যম এনে দিল। পূর্ববর্তী পরিকল্পনার কথা মাথায় রেখে কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কোভিড পরিস্থিতির বাড়বাড়ন্ত হওয়ায় পরবর্তী যে সকল পরিকল্পনা আটকে ছিল সেগুলো আমরা শীঘ্রই শুরু করার জন্য মুখিয়ে রয়েছি। একইসঙ্গে এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে আমরা দেশের মহিলা ফুটবলের বিকাশের ব্যাপারে দারুণ আশাবাদী।’

Shamol Bangla Ads

উল্লেখ্য, ভারতের মাটিতে মেয়েদের ২০২২ অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফিফা পরিচালিত টুর্নামেন্টটির সপ্তম সংস্করণ। প্রাথমিকভাবে ২০২১ ফেব্রুয়ারি-মার্চে ভারতের মাটিতে এই টুর্নামেন্ট আয়োজিত হওয়ার কথা ছিল। ২০১৯ মার্চে মিয়ামিতে ফিফা কাউন্সিলের সভায় ভারতকে ২০২১ বিশ্বকাপের আয়োজক হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু অতিমারী আবহে ২০২০ ফিফা মহিলা বিশ্বকাপের পাশাপাশি মেয়েদের যুব বিশ্বকাপেও স্থগিতাদেশ ঘোষণা করে গভর্নিং বডি।

ইতিমধ্যেই ভারতের ৫ টি শহরকে বিশ্বকাপের ভেন্যু হিসেবে বাছাই করা হয়ে গিয়েছে। তালিকায় রয়েছে- কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন, ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম, গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, আমদাবাদের একা এরিনা এবং নভি মুম্বই’য়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়াম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ওয়ানডে র‍্যাংকিংয়ে মিরাজ দুইয়ে, মোস্তাফিজ নয়ে পরবর্তী সংবাদ আবারও ‘দশে দশ’ করতে পারবে বাংলাদেশ?