ads

রবিবার , ২৩ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিকতা চালিয়ে যাব : রোজিনা ইসলাম

খবর টি পড়েছেন : ১৯৬
সাংবাদিকতা চালিয়ে যাব : রোজিনা ইসলাম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রোজিনা ইসলাম বলেছেন, তিনি সাংবাদিকতা চালিয়ে যাবেন। তথ্য সংগ্রহ করতে গিয়ে সচিবালয়ে হেনস্তার শিকার ও পরে এক মামলায় গ্রেপ্তার হন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা। রোববার বিকেল সোয়া ৪টার গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। কারাগার থেকে বের হয়ে রোজিনা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সাংবাদিকতা চালিয়ে যাব। সাংবাদিকসহ যারা পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ।’
এরআগে সকালে পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন পান তিনি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) বাকী বিল্লাহ রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেন। ভার্চ্যুয়ালি এ শুনানি হয়। রোজিনার বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় গোপন নথি চুরির’ অভিযোগে অফিসিয়াল সিক্রেটস আইনে গত ১৭ মে শাহবাগ থানায় মামলা করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

Shamol Bangla Ads

পেশাগত দায়িত্ব পালনের জন্য গত সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান রোজিনা। সেখানে বেলা ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পাঁচ ঘণ্টার বেশি সময় তাকে একটি কক্ষে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৯টার দিকে তাকে সচিবালয় থেকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পরে রাতেই রোজিনার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়।
পরের দিন মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রোজিনার বিরুদ্ধে পুলিশের করা রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিন শুনানির জন্য ২০ মে বৃহস্পতিবার দিন ধার্য করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বৃহস্পতিবার সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়। জামিন আবেদনের শুনানি গ্রহণ করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ। প্রায় ঘণ্টাব্যাপী শুনানিতে দুই পক্ষের আইনজীবীরা ভার্চ্যুয়ালি অংশ নেন। তবে আদালত সেদিন তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত দেননি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামিন পেলেন সাংবাদিক রোজিনা পরবর্তী সংবাদ বাংলাদেশিদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads