ads

রবিবার , ২৩ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদালত স্বাধীন, তার প্রমাণ রোজিনার জামিন : কাদের

খবর টি পড়েছেন : ২১২
আদালত স্বাধীন, তার প্রমাণ রোজিনার জামিন : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশে আদালত যে স্বাধীন তার প্রমাণ সাংবাদিক রোজিনার জামিন-এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৪ দিন কারাভোগের পর রোববার সাংবাদিক রোজিনার জামিন হয়েছে। এরপর জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি উইক অনলাইন লাইভ আলোচনা অনুষ্ঠানে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। নিজের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোনো ধরণের হস্তক্ষেপ করেনি। শেখ হাসিনা সরকার সাংবাদিকবান্ধব উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ দেশের সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের জন্য সরকার যা করেছে, ৭৫ পরবর্তীকালে আর কোনো সরকার কার্যত কিছুই করেনি।

Shamol Bangla Ads

রোজিনা ইস্যুতে সাংবাদিকদের জন্য যারা মায়াকান্না করছে, সেই বিএনপি ক্ষমতায় থাকাকালে সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা করেছিল বলেও স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং সমন্বিত ভাড়ায় দূরপাল্লার পরিবহন চলাচল করবে বলেও জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গাড়ি চালু করার আগে অবশ্যই গাড়িকে জীবাণুমুক্ত করার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। যাত্রীসহ সংশ্লিষ্ট সবার মাস্ক পরা নিশ্চিত করতে হবে বলে সতর্ক করে দেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ বিষয়ে যাত্রী সাধারণ ও পরিবহন মালিক শ্রমিকদের সহযোগিতা করার জন্য আহবান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশিদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী সংবাদ শিগগিরই চূড়ান্ত করা হবে গণমাধ্যমকর্মী আইন : তথ্যমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads