ads

মঙ্গলবার , ১৮ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি নেতারা জনগণকে সচেতন না করে উল্টো সরকারকে দুষছেন : কাদের

খবর টি পড়েছেন : ২১৮
বিএনপি নেতারা জনগণকে সচেতন না করে উল্টো সরকারকে দুষছেন : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

করোনা সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে বিএনপি নেতারা জনগণকে সচেতন না করে উল্টো ঢালাওভাবে সরকারকে দুষছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১৮ মে মঙ্গলবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, যারা সমালোচনার খাতিরে শুধু সরকারের সমালোচনায় লিপ্ত তাদের কাছে আমি জানতে চাই, করোনা মোকাবিলায় সরকারের অব্যস্থাপনাই যদি থাকতো তাহলে সংক্রমণের সংখ্যা ৮ হাজার থেকে ৬শ’ এর নিচে এবং মৃত্যুর সংখ্যা ১১২ জন থেকে ৪০ এর নিচে নেমে আসলো কি করে?
স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা খুব তাড়াতাড়ি চলে যাবে এটা ভাবার কোন কারণ নেই। তাই সবাইকে বলবো, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করুন।

Shamol Bangla Ads

বিএনপি মহাসচিব লকডাউনের আগে কঠোর লকডাউন দেওয়ার দাবির প্রসঙ্গে তিনি বলেন, সরকার যখন সার্বিক পরিস্থিতি বিবেচনায় লকডাউন বা সাধারণ ছুটির ঘোষণা করলো, তখন তারা কৌশলে এর বিরোধিতা করলো। বিএনপি ভ্যাকসিনের বিরোধিতা করে জনগণকে ভ্যাকসিন গ্রহণ থেকে দূরে রাখতে যে অপপ্রচার চালিয়েছিল তাও ব্যর্থ হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মহাসচিব এখন শাটডাউন, ক্র্যাকডাউন নানা পরিভাষা ব্যবহার করছেন অথচ যখন মানুষের জীবন-জীবিকার সুরক্ষাই অগ্রাধিকার, সেখানে তারা অব্যাহতভাবে অপরাজনীতি চালিয়ে যাচ্ছে। আসলে সব কিছুতেই বিরোধিতা করা বিএনপির স্বভাব হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম,দ্য ইকোনমিস্ট, যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বসসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। অথচ বিএনপি নামক দলটি সরকার ও প্রধানমন্ত্রীর প্রশংসা না করে বরং অবিরাম মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় ৩০ মৃত্যু, নতুন শনাক্ত ১২৭২ পরবর্তী সংবাদ রোজিনা ইস্যুতে সাংবাদিকদের ধৈর্য ধরতে বললেন ওবায়দুল কাদের

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads