ads

মঙ্গলবার , ১১ মে ২০২১ | ৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে দলীয় নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান নাইম

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ১১, ২০২১ ১:০১ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। ১০ মে সোমবার পর্যন্ত ৩ দিনব্যাপী উপজেলা পরিষদের পুরনো ভবনে দলীয় নেতা-কর্মীদের মাঝে ওইসব ঈদ উপহার বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. উমর আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হারুন উর রশীদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মজিবর রহমান, উপজেলা তাঁতী লীগের আহবায়ক মো. আমিরুল ইসলাম, ধানশাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমিনুল ইসলাম, কাংশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল আজিজ ধলু, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল্লাহ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।
ওইসময় দলীয় নেতা-কর্মীরা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের কাছ থেকে ঈদ উপহার গ্রহণ করেন। উপজেলার ৭টি ইউনিয়ন ও ৬৩টি ওয়ার্ডের নেতা-কর্মীদের মাঝে উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের নিজস্ব অর্থায়নে প্রতিজনকে একটি করে পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করা হয়। ঈদ উপহার পেয়ে তাদের দলীয় নেতা-কর্মীরা ওয়ারেজ নাইমকে ধন্যবাদ ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads