ads

সোমবার , ৩ মে ২০২১ | ১৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন শেরপুরের সাবেক এসপি ও ডিএমপির ডিসি আনিসুর

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ৩, ২০২১ ১২:৩১ অপরাহ্ণ

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ও শেরপুরের সাবেক পুলিশ সুপার আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)। ২ মে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়েছে।
জানা যায়, গোপালগঞ্জের সন্তান আনিসুর রহমান ১৯৯০ সালে যশোর বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি পাস করেন। পরে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। ২০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০১ সালে ৩১ মে বাংলাদেশ পুলিশে যোগদান করেন আনিসুর রহমান।

Shamol Bangla Ads

তিনি পুলিশ সুপার হিসেবে শেরপুর, নোয়াখালী, যশোর, নারায়ণগঞ্জ ও উপ-পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। আনিছুর রহমান চাকরিতে কৃতিত্বের অবদান স্বরূপ ২০১২ সালে পিপিএম ও পরের বছর বিপিএম পদক পেয়েছেন। তিনি শেরপুরের সংরক্ষিত আসনের সাবেক এমপি ও জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর স্বামী।
উল্লেখ্য, ২ মে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আনিসুর রহমানসহ ৭ জনকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়।

Need Ads