ads

শুক্রবার , ৩০ এপ্রিল ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ১শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
এপ্রিল ৩০, ২০২১ ২:৫২ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে ১শ পিস ইয়াবাসহ মাহফুজুর রহমান নিঠুল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের ঝুলগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিঠুল স্থানীয় শহিজল মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদের নেতৃত্বে এসআই মোফাখখির উদ্দিন, এসআই আজিজুল হাসানসহ সঙ্গীয় ফোর্স শ্রীবরদী উপজেলার পাহাড়ি এলাকা ঝুলগাঁও গ্রামে মাদক ব্যবসায়ী মাহফুজুর রহমান নিঠুলের বাড়িতে অভিযান চালায়। এসময় ১শ পিস ইয়াবাসহ নিঠুলকে হাতেনাতে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এ ব্যাপারে শেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ জানান, শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়ার সার্বিক তত্বাবধানে পরিচালিত ওই অভিযানে ইয়াবাসহ নিঠুল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত যুবককে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads