ads

বৃহস্পতিবার , ২৯ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পাচ্ছে ৩৫ লাখ পরিবার, বিতরণ শুরু রবিবার

খবর টি পড়েছেন : ১৮৫
প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পাচ্ছে ৩৫ লাখ পরিবার, বিতরণ শুরু রবিবার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত ৩৫ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে আগামী রবিবার। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। ঈদের আগে তালিকাভুক্ত সবার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে সরকারের সহায়তার এ অর্থ পৌঁছে যাবে। ২৯ এপ্রিল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানিয়েছে।
অর্থ মন্ত্রণালয় বলেছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাবের ফলে জীবন রক্ষার্থে দেশের জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে। ফলে নিম্ন আয়ের শ্রমজীবী এবং অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত কিছু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। করোনার কারণে কর্মহীনতা ও আয়ের সুযোগ কমে আসার প্রভাব থেকে দেশের অতিদরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম নেওয়া হয়েছে। গত বছর করোনার কারণে নিম্ন আয়ের যেসব লোকজন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়েছিল তাদের সহায়তার জন্য ‘নগদ আর্থিক সহায়তা প্রদান’ কর্মসূচি চালু করা হয়েছিল। ৩৫ লাখ নিম্ন আয়ের পরিবারকে পরিবারপ্রতি দুই হাজার ৫০০ টাকা করে মোট ৮৮০ কোটি টাকা আর্থিক সহায়তা সরাসরি উপকারভোগীর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় ওইসব পরিবারকে আবারও দুই হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দিতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

Shamol Bangla Ads

অতিদরিদ্র ও কর্মহীন নিম্ন আয়ের জনগোষ্ঠী যাতে এ কার্যক্রমের আওতায় আসে সে লক্ষ্যে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে দুর্যোগপ্রবণ, অতিদরিদ্র এলাকা এবং জনসংখ্যার অনুপাত বিবেচনায় নেওয়া হয়েছে। বিশেষ করে দিনমজুর, কৃষক, শ্রমিক, পরিবহন শ্রমিক ইত্যাদি পেশার লোকজন যাতে এ সহায়তা পায় তা নিশ্চিত করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রকৃত দরিদ্র ব্যক্তি চিহ্নিত করা হয়েছে যাতে কেবল প্রকৃত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী এ অর্থ পায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আলেম-ওলামা নয়, প্রকৃত অপরাধীদের ধরা হয়েছে : কাদের পরবর্তী সংবাদ বিষোদগারের রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ান :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads