ads

বৃহস্পতিবার , ২৯ এপ্রিল ২০২১ | ২৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ভেজাল-নকল পণ্য উৎপাদন করায় ৩ প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা, কারখানা সিলগালা

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
এপ্রিল ২৯, ২০২১ ৭:৩৮ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ভেজাল ও নকল পণ্য উৎপাদন করায় ৩টি অনুমোদনহীন সেমাই ও জুসের কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-১৪। ২৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে পরিচালিত ওই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার রিমি প্রোডাক্ট, বর্নফুল সেমাই ও বনফুল (নকল) সেমাই নামে ৩ প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা ও একটি নকল সেমাই কারখানা সিলগালা করে দেওয়া হয়।

Shamol Bangla Ads

জানা যায়, নকলায় দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় নকল ও ভেজাল পণ্য তৈরি হচ্ছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে নকলা উপজেলার ৪টি নকল জুস, কয়েল, সেমাই ও বেবি ফুড তৈরীর কারখানায় অভিযান চালায় র‌্যাব ১৪’র একটি দল। ওইসময় ভেজাল জুস তৈরি করায় রিমি প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠানের মালিক সোহেল রানা মিজানকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩,৫২ ও ৫৩ ধারায় এক লক্ষ টাকা ও ভেজাল ও নকল সেমাই তৈরির দায়ে বর্নফুল সেমাইয়ের মালিক আঙ্গুর মিয়া, আব্দুল জলিল ও আলমগীর হোসেনকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ৫০ হাজার করে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় একটি কারখানা সিলগালা করে দেওয়া হয়।
অভিযানকালে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওসার আহমেদ, র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর কোম্পানী কমান্ডার (সহকারী পুলিশ সুপার) এমএম সবুজ রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান বলেন, জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads