ads

রবিবার , ২৫ এপ্রিল ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেল হোটেল-রেস্তোঁরার শ্রমিক

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
এপ্রিল ২৫, ২০২১ ১১:২৩ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিলের মানবিক সহায়তা পেয়েছেন শেরপুরের ১শ জন হোটেল-রেস্তোঁরার শ্রমিক-কর্মচারী। ২৪ এপ্রিল শনিবার রাতে শহরের নিউমার্কেট চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের কাছে ওই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি করে ডাল, আলু, লবন ও সয়াবিন তেল।

Shamol Bangla Ads

মানবিক সহায়তা বিতরণকালে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়ালীউল হাসান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মিজানুর রহমান, সহকারী কমিশনার সালাউদ্দিন বিশ্বাস, হোটেল রেস্তোঁরা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদির কালুসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়ালীউল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও লকডাউনে কর্মহীনদের জন্য মানবিক সহায়তা প্রদানের জন্য উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় শেরপুর জেলা প্রশাসন মাঠে কাজ করছে। আজ প্রাথমিকভাবে ১শ জন হোটেল রেস্তোঁরা শ্রমিকদের খাদ্য সহায়তা দিলাম।

 

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads